Dhaka ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী : আইভী মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭ ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

রাজবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • / 345

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে শুক্রবার রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে শারমীন বেগম নামে এক গৃহবধূ। তিনি একই গ্রামের শামীম মোল্লার স্ত্রী।

জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে শারমীন বেগম তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেন। বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাকে নামিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের  জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঋণের কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। যার জেরে সে আত্মহত্যা করেছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৯:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১