Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • / 814

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো কালুখালী উপজেলার বোয়ালিয়া  ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা দিয়ানত মন্ডল(৮০) ও বালিয়াকান্দি উপজেলার বেতেঙ্গা  গ্রামের মুস্তাফিজুর রহমানের মেয়ে মুক্তা (৫)।

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, সোমবার বিকেলে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ড্রাম ট্রাক পথচারী শিশু মুক্তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পুলিশ ড্রাম ট্রাক ও চালককে আটক করেছে।

অপরদিকে একই দিন সকালে উপজেলার গড়িয়ানা এলাকায় একটি অজ্ঞাত যান যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভ্যানযাত্রী দিয়ানত মন্ডল ছিটকে পড়ে গুরুতর আহত হন। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১