শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

প্রতিমা ভাংচুরের প্রতিবাদে রাজবাড়ী মহিলা পরিষদের স্মারকলিপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / 563

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। শনিবার পৃথক পৃথকভাবে তারা এ স্মারকলিপি প্রদান করে।

সংগঠনের সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরের দেব-দেবীর মূর্তি ভাংচুর ও মন্দির থেকে অপসারণ করেছে দুর্বৃত্তরা। গত ২ এপ্রিল তারিখ মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের প্রতিমা ভাংচুর। ১৫এপ্রিল তারিখ বরাট ইউনিয়নের মধুপদিয়া গ্রামে মন্দিরের কালী মূর্তি ভাংচুর। ১৯এপ্রিল তারিখ বরাট ইউনিয়নের রতন ডাক্তারের বাড়ীর মন্দিরের প্রতিমা ভাংচুর। ১ জুন তারিখ দাদশী ইউনিয়নের নবগ্রামের কালিমূর্তি ভাংচুর। একই দিন দাদশী ইউনিয়নের পরেশ ভৌমিকের বাড়ীর স্বরস্বতী মূর্তি তুলে নিয়ে অন্যত্র অপসারণ। ২ জুন তারিখ আলীপুর ইউনিয়ন পরিষদের হালদার পাড়া গ্রামে সার্বজনীন কালীমন্দিরের স্বরস্বতী মূর্তি তুলে নিয়ে কয়েক মাইল দূরবর্তী জায়গায় স্থানান্তর।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে সারা বিশ্বে সুপরিচিত। কিন্তু এক শ্রেণীর দুর্বৃত্ত মৌলবাদী চক্র দেশের এই সুনাম ও মর্যাদাকে বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছ্।ে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির ও ঘরবাড়ী আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া ও ভাংচুরের ঘটনা ঘটাচ্ছে এই সন্ত্রাসী দুর্বৃত্তরা। যা’ ধর্মীয় সংখ্যালঘুদের মনে আতঙ্কের সৃষ্টি করছে এবং সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। এই দুর্বৃত্ত চক্র দেশের আইন-শৃংখলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। আমরা অত্যন্ত ক্ষুব্ধতার সাথে মূর্তি ভাংচুর ও অপসারণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীচক্রকে চিহ্নিত করে আইনে সোপর্দপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি যাতে করে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে শঙ্কাহীন আস্থা ফিরে আসে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিমা ভাংচুরের প্রতিবাদে রাজবাড়ী মহিলা পরিষদের স্মারকলিপি

প্রকাশের সময় : ০৬:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১