Dhaka ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ

এবার আলীপুরে মন্দির থেকে প্রতিমা নিয়ে গেল দুর্বৃত্তরা ॥ পূজা উদযাপন পরিষদের স্মারকলিপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / 617

জনতার আদালত অনলাইন ॥ এবার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর থেকে সরস্বতী প্রতিমা নিয়ে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলীপুর হালদারপাড়া সার্বজনীন মন্দিরে সরস্বতী প্রতিমাটি রক্ষিত ছিল। বুধবার অনেক খোঁজাখুঁজির পর মন্দির থেকে দুই কিলোমিটার দূরে দাদশী ও পাচুরিয়া ইউনিয়নের মাঝখানে প্রতিমাটি পাওয়া যায়। এর আগে দাদশী ইউনিয়নেও একই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২ এপ্রিল তারিখে রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ১৫ এপ্রিল তারিখে বরাট ইউনিয়নের মধুরদিয়া বেতেবাড়ি কালী মন্দিরের প্রতিমা ভাংচুর, ১৯ এপ্রিল তারিখে একই গ্রামের রতন ডাক্তারের বাড়ির মন্দিরের কালী প্রতিমা ভাংচুর, সাভার কালী মন্দিরের প্রতিমা ভাংচুর, ১ জুন তারিখে দাদশী ইউনিয়নের আগমারাই মাতৃ মন্দির ও বক্তারপুর পরেশ ভৌমিকের বাড়ির প্রতিমা নিয়ে রাস্তায় ফেলে রাখা হয়।

এসব ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীত সন্ত্রস্ত উল্লেখ করে কোনো প্রতিকার  না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় স্মারকলিপিতে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার আলীপুরে মন্দির থেকে প্রতিমা নিয়ে গেল দুর্বৃত্তরা ॥ পূজা উদযাপন পরিষদের স্মারকলিপি

প্রকাশের সময় : ০৯:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১