গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে ১১ হাজার টাকা জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / 396
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা থেকে অন্তারমোড় পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :























