শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

প্রতিমা ভেঙে রাস্তায় রেখে গেছে দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • / 386

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামে মন্দিরে থাকা কালী, শিব ও অপর একটি মন্দিরের সরস্বতী প্রতিমা ভেঙে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। সেখানে এঁকে গেছে বিপজ্জনক সংকেত। রোববার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, আড়মারাই গ্রামে সার্বজনীন মাতৃ মন্দিরে থাকা শিব প্রতিমার মাথা হাত পা এবং কালী প্রতীমার কয়েক স্থানে ভেঙে কাঠামোসহ  মন্দির থেকে আনুমানিক ২৫ গজ দূরে রাস্তায় ফেলে রাখা হয়। দুর্বৃত্তরা মন্দিরের দেয়ালে দুটি স্থানে বিজ্জনক সংকেত এঁকে রেখে গেছে। একই রাতে সার্বজননীন মন্দিরটির অদূরে বিপুল ভূইয়ার পারিবারিক মন্দিরের সরস্বতী প্রতিমাটিও ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়।

আগমাড়াই সার্বজনীন মাতৃ মন্দির কমিটির সভাপতি অসীম  কুমার দাস বলেন, আমাদের মন্দিরে প্রতি বছর দুর্গা, কাত্যায়নী ও কালীপূজা হয়ে থাকে। দুর্গা ও কাত্যায়নী পূজা শেষে বিসর্জন দেওয়া হয়। কালীপূজা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে। এক পূজা থেকে আরেক পূজা পর্যন্ত প্রতিমা রেখে দেওয়া হয়। রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত আমরা মন্দির এলাকায় ছিলাম। তখন পর্যন্ত সুরক্ষিত ছিল। সকাল সাড়ে  ছয়টার দিকে ঘুম থেকে উঠে দেখি প্রতিমা  ভেঙে রাস্তায় ফেলে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে দেখে যান।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টির তদন্ত করছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা মামলা দিতে চাইলে তা গ্রহণ করা হবে। বিপদ সংকেত  কারা এঁকেছে কেন এঁকেছে সে বিষয়টিরও উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষতদ রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।  এঘটনার আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিমা ভেঙে রাস্তায় রেখে গেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১