Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

কালুখালীতে ভুয়া চিকিৎসকের ১ বছরের কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • / 779

জনতার আদালত অনলাইন ॥ ভুয়া ডিগ্রী ও পদবী ব্যবহার করায় রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক স্থানে রনজিৎ সরকার নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি কালুখালী উপজেলা এলাকার বাসিন্দা।

জানা গেছে, কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রনজিৎ সরকারের মালিকানাধীন দয়াল হোমিও সদনে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, ভুয়া নাম পদবী ব্যবহার করায় মোডিকেল ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(১) ধারার অপরাধে ২৯ (২) ধারায় এক বছর কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে।

এসময় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নুজহাত মৌ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ভুয়া চিকিৎসকের ১ বছরের কারাদন্ড

প্রকাশের সময় : ০৭:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১