Dhaka ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজীপুরে ৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল কী পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব? নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

৪৯ দিন পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • / 356

জনতার আদালত অনলাইন ॥দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ৪৯ দিন পর সোমবার লঞ্চ চলাচল শুরু। সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

সরেজমিন জানা যায়, লকডাউনের কারনে দীর্ঘ ৪৯ দিন পর এই রুটে  লঞ্চ চলাচল শুরু হলেও প্রতিটি লঞ্চের যাত্রীর ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ঘাট কতৃপক্ষ যাত্রীদের হাতে-পায়ে স্প্রে করাসহ মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে লঞ্চে উঠাচ্ছে। তবে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে লঞ্চে ছিলো যাত্রীদের উপচে পড়া ভীর।

ফরিদপুর থেকে ঢাকাগামী যাত্রী মোশারফ হোসেন বলেন, লঞ্চে কম সময়ে নদী পার হতে আমি  লঞ্চে পার হচ্ছি। ঘাটের পরিবেশ দেখে তিনি সন্তষ্টি প্রকাশ করেন।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যলয়ের ট্রফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন,  দুর পাল্লার বাস চলাচল করায় লঞ্চে যাত্রীদের একটু চাপ রয়েছে। যাত্রীদের সচেতন করতে পন্টুনে হ্যান্ড মাইকিং করা হচ্ছে। কোন লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে দিচ্ছি না। স্বাস্থ্য বিধি ও সামাজিক  দুরত্ব মেনে প্রতিটি লঞ্চে যাত্রী উঠানো হচ্ছে। ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে প্রতিটি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। এই নৌরুটে মোট ১৭টি লঞ্চ চলাচল করছে।

এদিকে দীর্ঘ ১মাস ১৯ দিন বন্ধ থাকার পর গোয়ালন্দ ঘাট-খুলনা রুটে চলাচলকারী নকশিকাঁথা মেইল ট্রেনটি পুনরায় চালু হয়েছে। সোমবার রাত ২টা ৩০ মিনিটে খুলনা ষ্টেশন থেকে নকশিকাঁথা মেইল ট্রেনটি ছেড়ে আসে গোয়ালন্দ ঘাট স্টেশনের উদ্দেশে। এরপর গোয়ালন্দ ঘাট থেকে বেলা ২টার দিকে আবার খুলনার উদ্দ্যেশে ছেড়ে যায়। দীর্ঘ দিন পর ট্রেন চলাচলের শুরুর প্রথম দিনেই যাত্রীদের ভীর ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৯ দিন পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

প্রকাশের সময় : ০৭:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১