Dhaka ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল কী পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব? নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি

সাংবাদিক রোজিনার হেনস্তাকারীদের শাস্তি দাবি: গোয়ালন্দে প্রতীকী অনশন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / 307

জনতার আদালত অনলাইন ॥ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও মিথ্যা মামলা  প্রত্যাহারের দাবিতে গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকরা টানা কর্মসূচির অংশ হিসেবে রবিবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। সকাল ১১টা থেকে বেলা ১ টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ের সামনে বসে সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি হতে রোজিনা ইসলামের জামিন লাভের খবরে স্বস্তি প্রকাশ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি  শামীম শেখ কর্মসূচি পরিচালনা করেন। অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মোল্লা (ভোরের পাতা), সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান, কোষাধ্যক্ষ উদয় কুমার দাস (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক কুদ্দুস আলম (যায়যায়দিন), ক্লাবের সদস্য ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, আক্তারুজ্জামান মৃধা (ইত্তেফাক) এবং শফিক শামীম (নিউজ ২৪ টেলিভিশন )।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক রোজিনার হেনস্তাকারীদের শাস্তি দাবি: গোয়ালন্দে প্রতীকী অনশন

প্রকাশের সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১