গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ২০টি গাঁজা গাছসহ গ্রেপ্তার ১
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / 426
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া থেকে বুধবার সন্ধ্যার দিকে ২০টি গাঁজার গাছসহ ওসমান গনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালুখালী থানার পুলিশ। সে একই গ্রামের ওমর আলীর ছেলে।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, ওসমান নামে ওই ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার উদ্দেশ্যে তার বাড়ির কাছে পুকুর পাড়ে গাঁজার গাছ চাষ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০টি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে। এব্যাপারে ওসমানের বিরুদ্ধে কালুখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Tag :























