শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

পাংশায় দুজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৬

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • / 396

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে সোমবার রাতে তমছের মন্ডল ও আরিফ নামে দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এদের মধ্যে গুরুতর আহত তমছের মন্ডলকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরিফকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই একই গ্রামের বাসিন্দা। বিগত পাংশা পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থী বাদশা মন্ডল ও পরাজিত কাউন্সিলর প্রার্থী কোরবান চৌধুরীর মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত দুজন পরাজিত কাউন্সিলর প্রার্থী কোরবান চৌধুরীর সমর্থক। এঘটনায় মঙ্গলবার কোরবান চৌধুরী বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে পাংশা থানায় মামলা করেছেন। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো আল মামুন মন্ডল, মিলন মন্ডল, সবুজ মন্ডল, হান্নান আলী, ফয়জল হক ও দাউদ মোল্লা। এদের বাড়ি পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামে।

স্থানীয়  সূত্র  জানায়, সোমবার রাত সাড়ে  সাতটার দিকে নারায়ণপুর রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তমছের মন্ডল ও আরিফকে  কুপিয়ে ফেলে রেখে চলে যায়।

পাংশা থানার ওসি শাহাদত হোসেন জানান, কুপিয়ে জখমের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় দুজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৬

প্রকাশের সময় : ০৯:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১