Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা? লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী ‌‘সবাই মারা গেছে, পরিবারের একজকেও বাঁচিয়ে রাখি নাই’

চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৪ মোটরসাইকেল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / 640

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার পুলিশ ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে চারটি মোটরসাইকেল জব্দ করেছে। এঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে। তারা হলো ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মানিকদি গ্রামের দুলাল শেখের ছেলে আজিজুল শেখ, ফরিদপুর কোতোয়ালী থানার দক্ষিণচর মাধবদিয়া গ্রামের মৃত চানমিয়া ফকিরের ছেলে বাদশা ফকির ও ঢাকার দোহা এলাকার রিপন মাতব্বরের ছেলে মনির মাতব্বর।

রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, গত শনিবার রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট থেকে  একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয় জনতা আজিজুল ও বাদশাকে পাকড়াও করে। মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায় তাদের সঙ্গী রাসেল। আটক দুজন পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়; ফরিদপুরের জনৈক আসাদের কাছে চোরাই মোটরসাইকেল বিক্রি করে। সেই মোতাবেক ফরিদপুর গিয়ে কোমরপাড়া ও রঘুনন্দনপুর থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। কিন্তু কুটিরহাট থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটির সন্ধান মিলছিল না। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ফরিদপুরের নগরকান্দা থেকে রাসেলকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। মোটরসাইকেল চুরির মামলায় আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। ফরিদপুর থেকে তিন মোটরসাইকেল জব্দের ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন। এসব আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৪ মোটরসাইকেল

প্রকাশের সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১