Dhaka ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের কংগ্রেসে নতুন বিল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক শক্তি একীভূতকরণের প্রস্তাব ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন প্লানে বর্জ্য অপসরণ ডিএনসিসির

স্বাস্থ্য সচেতনতায় রাজবাড়ী জেলা প্রশাসনের অভিযান চলছেই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / 326

জনতার আদালত অনলাইন : করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় রাজবাড়ী জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাস্ক না পরায় মানুষকে জরিমানার পাশাপাশি করোনা প্রতিরোধী মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবারও এ অভিযান চালানো হয় জেলার বিভিন্ন স্থানে।

বৃহস্পতিবার জেলার নতুন বাজার, বড়পুল, পাবলিক হেলথ মোড়, শ্রীপুর, আহলাদীপুর এলাকায় স্বাস্থ্যসচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ।

এসময় আইন অমান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৫টি মামলায় ৭,৬০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও, জনগণকে সচেতন করা হয় এবং জেলা প্রশাসন-এর পক্ষ হতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন প্রসিকিউটর  সূর্য্য কুমার প্রামানিক, জেলা স্যানিটারী ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, রাজবাড়ী এবং রাজবাড়ী সদর থানা পুলিশ সদস্যদের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাস্থ্য সচেতনতায় রাজবাড়ী জেলা প্রশাসনের অভিযান চলছেই

প্রকাশের সময় : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১