গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় ৫৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / 453
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার তত্ত্বিপুর বাসস্ট্যান্ডের ডন মোড় এলাকা থেকে বুধবার দুপুরে ৫৯০ বোতল ফেনসিডিলসহ মজনু মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া গ্রামের খালেক মন্ডলের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ফেনসিডিলের বড় চালান পাচার হবে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে আলমসাধু নামে একটি ত্রিচক্রযানকে আটক করে তল্লাশী চালিয়ে ফেনসিডিলগুলো জব্দ ও মজনুকে গ্রেপ্তার করা হয়। সে একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তাকে পাংশা থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।
Tag :























