শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

কৃষকের ধান কেটে দিল মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / 490

জনতার আদালত অনলাইন ॥ করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কৃষি শ্রমিক পাওয়া দুরূহ হয়ে দাঁড়িয়েছে। সংকটে পড়েছে ধান কাটা। এ অবস্থায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা। সংগঠনের রাজবাড়ী জেলা কমিটির কর্মীরা রাজবাড়ীর বিভিন্ন স্থানে গিয়ে কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌছে দিচ্ছেন।

সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন এলাকা কৃষক হুমায়ুন আলীর এক বিঘা জমির ধান কেটে দেন তারা। পরে ধান মাথায় করে বাড়ি পৌছে দেন। ধান কাটা কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের রাজবাড়ী জেলা সভাপতি আল আমিন বিশ^াস নয়ন, যুগ্ম সম্টপাদক সাব্বির খান, সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হৃদয়, নাজমুল হাসান নাহিদ, কাওছার হোসেন প্রমুখ।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের রাজবাড়ী জেলা সভাপতি আল আমিন বিশ^াস নয়ন বলেন, কৃষকের সংকটকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কৃষক অনেক কষ্ট করে জমির ফসল ফলান। শ্রমিকের অভাবে তাদের ফসল নষ্ট হয়ে যাবে এটা মেনে নেওয়া কষ্ট। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষকের ধান কেটে দিল মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা

প্রকাশের সময় : ০৭:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১