ভোক্তা অধিকার সংরক্ষণ সপ্তাহে তৎপরতা
- প্রকাশের সময় : ০৭:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / 598
জনতার আদালত অলিাইন॥ বিশেষ সেবা সপ্তাহ (৩০ এপ্রিল – ০৬ মে) এর ৬ষ্ঠ দিনে বুধবার রাজবাড়ী জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বাজার অভিযান পরিচালিত হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শরীফুল ইসলাম ও জেলা প্রশাসন এর নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার সদর বড় বাজার ও হাসপাতাল সড়ক এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময়ে ভোক্তা-অধিকার বিরোধী কাজ করার অপরাধে ০৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৪,৫০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া অভিযান চলাকালীন বাজারের সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়, মাস্কবিহীন পথচারীদের মাস্ক বিতরণ করা হয়, হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচারণা করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়। সহযোগিতায় জেলা প্রশাসন জেলা আনসার বাহিনীর একটি টিম।

























