Dhaka ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অং সান সুচি ৫ বছর পর কারামুক্ত, থাকবেন গৃহবন্দি যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়ায় সরবরাহ কম, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, তালিকায় নেই বাংলাদেশ ২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে : মমতা নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন কারা ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই নওগাঁর নিয়ামতপুরে ২০২৬–২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত ১৭ জেলার জন্য আবহাওয়ার সতর্কবার্তা, কালবৈশাখীর শঙ্কা

বালিয়াকান্দিতে টিসিবির ৩১৮ লিটার তেল জব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / 700

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে অভিযান অভিযান চালিয়ে নিতিশ চন্দ্র সাহার মুদি দোকান থেকে রোববার বিকেলে ৩১৮ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা। এসময় দোকান মালিক নিতিশ চন্দ্র সাহাকে ২০ হাজার টাকা জরিমানা  করা হয়। রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান অভিযান পরিচালনা করেন।

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বালিয়াকান্দি উপজেলার টিসিবির ডিলার মীম এন্টার প্রাইজ সাধারণ ভোক্তাদের মাঝে সয়াবিন তেল বিক্রি না করে নিতিশ চন্দ্র সাহার মুদি দোকানে বিক্রি করেছে। একারণে তার ডিলার বাতিলের সুপারিশ করা হবে। এছাড়া জব্দ করা টিসিবির ৩১৮ লিটার তেল জব্দ করে তাদের হেফাজতে রাখা হয়েছে ব্যবসায়ী নিতিশ চন্দ্র সাহাকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিতে পারলে জব্দ করা তেল বাজেয়াপ্ত করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে টিসিবির ৩১৮ লিটার তেল জব্দ

প্রকাশের সময় : ০৬:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১