শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

বৃষ্টির জন্য প্রার্থনা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / 788

জনতার আদালত অনলাইন ॥ গ্রীস্মের তীব্র দাবদাহ। বৃষ্টির দেখা নেই। মানুষের জীবন যেন ওষ্ঠাগত। বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বাসিন্দারা। এসময় তারা নফল নামাজও আদায় করেন। মঙ্গলবার বিকেলে হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সারা দেশের মত পাংশাতেও নেই বৃষ্ঠির দেখা। ফসলের মাঠ ফেটে চৌচির হওয়ার অবস্থা। নলকূপেও পানি উঠছে না। পানির অভাবে মানুষ, পশু-পাখির অবস্থা করুণ হয়ে পড়েছে। হাবাসপুর ইউনিয়ন এলাকার বাসিন্দারা আয়োজন করে প্রার্থনার। ইউনিয়নের কয়েকশ মানুষ এ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। তারা বলেন, বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। খাল বিল নদীনালা শুকিয়ে গেছে। খাবার পানির সংকট দেখা দিয়েছে। ফসলি জমির অবস্থাও ভালো নয়। হুমকির মুখে পড়েছে ফসল। সময় মত পানি দিতে না পারায় ধান,পাট, আখ, বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতই পারে তাদেরকে মুক্তি দিতে। একারণে তারা প্রার্থনার আয়োজন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৃষ্টির জন্য প্রার্থনা

প্রকাশের সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১