শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / 959

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর কলিবরের বাজার এলাকায় সুজন তালুকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলায় রিমন হোসেন ও ইমরানুল ইসলাম নামে আরও দুই যুবক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রিমনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইমরানুলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সুজন, রিমন ও ইমরানুল কলিবরের বাজারের কাছে একটি রেলব্রীজের কাছে বসেছিল। ওই সময় একদল দুর্বৃত্ত তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি। করে

রাজবাড়ী সদর থানার ওসি  স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকান্ড সংঘটিত স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তার কারণ অনুসন্ধান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২

প্রকাশের সময় : ০৯:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১