Dhaka ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা?

দৌলতদিয়া ইউপি সদস্য গণি মন্ডল হত্যা: ৫ জনের বিরুদ্ধে মামালা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / 387

জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলকে গুলি করে হত্যায় তার বড় ছেলে মো. আলমগীর হোসেন মন্ডল বাদী হয়ে শনিবার (৩ এপ্রিল) ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।

মামলায় আসামী করা হয়েছে দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়া এলাকার কাশেম মন্ডলের ছেলে মো. রাজীব মন্ডল (৩২), ২নং বেপারী পাড়া এলাকার কাশেম ফকিরের ছেলে কাউছার ফকির (২৯), ওমর আলী মোল্লার পাড়া এলাকার কাশেম মন্ডলের ছেলে রহমান মন্ডল (৩৩), লোকমান চেয়ারম্যান পাড়া এলাকার আবুল ডাক্তারের ছেলে খাইরুল (২৮) ও গোয়ালন্দ পৌরসভা ১নং ওয়ার্ডের কছিমদ্দিন সরদার পাড়া রেলগেট এলাকার মাইনদ্দীনের ছেলে আলামিন (২৮)।

এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার ( ৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্বপাশে সোবাহান মোল্লার চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান গনি মন্ডল। এসময় পূর্ব পরিকল্পিতভাবে মোটর সাইকেল যোগে একদল দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ  হাসপাতালে তিনি মারা যান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর  জানান, বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে এ হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উৎঘাটনে পুলিশ মাঠে নেমেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া ইউপি সদস্য গণি মন্ডল হত্যা: ৫ জনের বিরুদ্ধে মামালা

প্রকাশের সময় : ০৬:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১