Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ

কারা গুলি করলো দৌলতদিয়ার প্যানেল চেয়ারম্যানকে?

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 348

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তদের হামলায়  গুলিবিদ্ধ হয়েছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। বুধবার(৩১ মার্চ) রাত সারে ১০ টার দিকে  উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,  রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল। সে সময় একদল দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। গুরুত্র আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিতাই কুমার ঘোষ জানান, প্যানেল চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। তার পেটের বাম পাশে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবির জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নাই। তবে যারাই এঘটনার সাথে জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারা গুলি করলো দৌলতদিয়ার প্যানেল চেয়ারম্যানকে?

প্রকাশের সময় : ১১:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১