Dhaka ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা?

রাজবাড়ীতে আদালতের মার্কেট নির্মাণ: অনিয়মের অভিযোগ তুলে দোকান মালিকদের মানববন্ধন, আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / 450

স্টাফ রিপোর্টার ॥রাজবাড়ী কোর্ট চত্ত্বরে জেলা আদালতের উদ্যোগে নির্মাণাধীন মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন দোকান মালিকরা।

বুধবার ‘কোর্ট চত্ত্বরের ব্যবসায়ীবৃন্দ, রাজবাড়ী’র ব্যানারে নির্মাণাধীন মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমরা যারা দীর্ঘ সময় কোর্ট চত্ত্বরে ব্যবসা করছি তাদের উচ্ছেদ করা হয়েছে। নির্মাণাধীন মার্কেটে দোকান বরাদ্দের কথা বলে আদালতের কর্মকর্তারা টাকা নিয়েছে কয়েক মাস আগে। আমাদের এখনো কোন দোকান বুঝে দেয়নি। কিন্তু আদালতের কর্মচারীদের আত্মীয় স্বজনদের  মাঝে ঠিকই দোকান বরাদ্দ দেয়া হয়েছে। যারা ব্যবসায়ী নয় তারাও দোকান পেয়েছে।

মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ  করা হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন দোকান মালিক কোরবান আলী, হেদায়েত আলী, আব্দুল আজিজ, মাহমুদ হাসানসহ ১৫ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আদালতের মার্কেট নির্মাণ: অনিয়মের অভিযোগ তুলে দোকান মালিকদের মানববন্ধন, আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশের সময় : ০৬:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১