শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আত্মহত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • / 413

 জনতার আদালত অনলাইন॥  স্বামীর কাছে যাওয়ার আগে বাবার বাড়ি যাওয়ার আবদার করেছিলেন মায়ের কাছে। মা তাকে নিরুৎসাহিত করেছিলেন। এই তুচ্ছ কারণে আত্মহত্যা করেছেন পারভীন আক্তার। ঘটনাটি ঘটেছে সোমবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বনগ্রামে। পারভীন একই গ্রামের রবিউল শেখের স্ত্রী।

নিহতের পরিবার ও বালিয়াকান্দি থানা সূত্র জানায়, পারভীনের স্বামী রবিউল চাকরীসূত্রে টাঙ্গাইলে বসবাস করেন। পারভীন স্বামীর কাছে যাবেন বলে তার মাকে তার শ^শুরবাড়ি আসতে বলেন। তার মা যথারীতি সোমবার চলে আসেন। দুপুর তিনটার দিকে তারা টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হন। এমন সময় হঠাৎ মন ঘুরে যায় পারভীনের। বাবার বাড়ি মধুখালী যাওয়ার জন্য তার মায়ের কাছে বায়না ধরেন। তার মা তাকে বলেন; জামাইয়ের কাছ থেকে ঘুরে আসার পর জামাইকে নিয়ে যেতে। এতেই অভিমান করে তার নিজ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ফাঁস নেন। জানালা দিয়ে পরিবারের এক সদস্য এ দৃশ্য দেখে চিৎকার দেয়। তাকে তাৎক্ষণিক নামিয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন, তুচ্ছ একটি কারণে এমন আত্মহত্যা সত্যিই দুঃখজনক। মঙ্গলবার নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত  করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আত্মহত্যা

প্রকাশের সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১