Dhaka ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

দৌলতদিয়ায় অবৈধ ভাবে গাড়ি পার করতে গিয়ে আনছার সদস্যসহ দুইজন আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • / 438

জনতার আদালত অনলাইন॥  দালালের সাথে যোগসাজসে অবৈধ ভাবে গাড়ি পারাপার করতে গিয়ে আনছার সদস্যসহ এক দালালকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট ট্রাক বুকিং কাউন্টার এলাকায় এ ঘটনাটি ঘটে।

পরে ওই দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং আনছার সদস্যের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। তবে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করেছে জেলা আনছার বিভাগ।

উল্লেখিত দালালের নাম সেলিম মন্ডল (৩০)। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়ার মৃত হাসেম মন্ডলের ছেলে। আনছার সদস্যের নাম মোঃ ধনু মিয়া (৫৫)। তার আইডি নং ৩৬১৪০। ঘটনার পর তাকে রাজবাড়ী জেলা আনছার কার্যালয়ে ক্লোজ করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দৌলতদিয়া ঘাটকে  দালাল মুক্তকরন অভিযানের অংশ হিসেবে তিনি এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি গোপন সংবাদ পেয়ে দৌলতদিয়া ট্রাক বুকিং কাউন্টারের সামনে হতে ফেরির টিকিট সহ আনছার সদস্য ধনু মিয়া ও দালাল সেলিমকে আটক করেন। দালাল একটি পিকআপ ভ্যানকে আগে ফেরির টিকিট পাইয়ে দেয়ার কথা বলে চালকের কাছ থেকে ১ হাজার টাকা আদায় করে। টিকিটের নির্ধারিত মূল্য ৭৪০ টাকা। অবৈধভাবে দ্রুত টিকিট পেতে আনছার সদস্য ওই দালালকে  সহায়তা করে। আটকের পর তারা তাদের অপরাধ স্বীকার করে। পরে তাদেরকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দালালকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং আনছার সদস্য তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। এ ধরনের অপরাধের সাথে যুক্ত হওয়ার অপরাধে ইতিপূর্বে এখান থেকে জেলা পুলিশের দুইজন সদস্যকে চাকরি হতে সাময়িক বহিস্কার করা হয় বলে তিনি আরো জানান।

এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা আনছারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কুসুম কুমার রায় বলেন, অভিযুক্ত আনছার সদস্যকে ক্লোজ করা হয়েছে। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে তার বিরুদ্ধে বিভাগীয়  ব্যবস্থা নিতে আমরা প্রক্রিয়া শুরু করেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় অবৈধ ভাবে গাড়ি পার করতে গিয়ে আনছার সদস্যসহ দুইজন আটক

প্রকাশের সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১