গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / 289
জনতার আদালত অনলাইন ॥ যথাযোগ্য মর্যাদার সাথে রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ খুশী রেলওয়ে ময়দানে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুচাকাওয়াজে সালাম গ্রহণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
Tag :
























