সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

২৫ মার্চ স্মরণে রাজবাড়ীতে মোমবাতি প্রজ্জ্বলন আলোচনা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • / 349

জনতার আদালত অনলাইন ॥  ২৫ মার্চ কালোরাত স্মরণে রাজবাড়ীতে বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এর আগে আলোচনা সভায়  বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, অ্যড. মাহবুব রহমান, শামীমা আক্তার মুনমুন, ইকবাল হোসেন, আঞ্জয়ারা বেগম ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৫ মার্চ স্মরণে রাজবাড়ীতে মোমবাতি প্রজ্জ্বলন আলোচনা

প্রকাশের সময় : ০৮:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১