Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে দুর্যোগ প্রস্তুতি মহড়া

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / 303

জনতার আদালত অনলাইন ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার বহরপুর বাজার ও বালিয়াকান্দি সরকারী কলেজ মাঠে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সহায়তায় অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন কলাকৌশল হাতে কলমে দেখানো হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ রায়সহ শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে দুর্যোগ প্রস্তুতি মহড়া

প্রকাশের সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১