শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পাংশায় জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / 407

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বিকেল ৪টায় পাংশা পৌরসভা থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে দিবস উদযাপন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক নজরুল ইসলাম খানের পরিচালনায় এই অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ম অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, কালুখালি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কালুখালি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন প্রমুখ। এদিকে সময় গড়ানোর সাথে সাথে অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। অনুষ্ঠানের সময়সূচির এক ঘন্টা পেরিয়ে যেতে না যেতেই লোকসমাগম বেড়ে দ্বিগুণ হয়ে দাঁড়ায়। সর্বশেষ প্রায় চার হাজার লোকের উপস্থিতিতে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক ও দেশ স্বাধীনে তার অবদানের পাশাপাশি পাংশা উপজেলা ও রাজবাড়ী জেলার সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৯:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১