শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

 গোয়ালন্দে নিরাপদ সড়কের দাবিতে ২৬০ কিলোমিটার মোটরসাইকেল শোভাযাত্রা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • / 282

জনতার আদালত অনলাইন ॥ নিরাপদ সড়কের দাবিতে অনলাইন ভিত্তিক সংগঠন “গোয়ালন্দ রাইডার্স” বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেছে।

শুক্রবার সকাল ৮ টায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। গন্তব্য ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক। শোভাযাত্রায় ১৩০ টি মোটর সাইকেলে ২৬০ জন রাইডার্স অংশগ্রহণ করছেন। ১২০ কিলোমিটার গন্তব্যে আসা-যাওয়া করতে শোভাযাত্রাকে মোট ২৪০কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। যাত্রা পথে বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের বিষয়ে প্রচারনা চালাবে তারা।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন গোয়ালন্দ রাইডার্সের এডমিন এসএম ইত্তেহাদ, এসএসএম কলিন্স পার্থ, আকাশ সাহা, শামীমুল আলম শাওন, শরিফুল ইসলাম, মডারেটর এসএম রাব্বী, আহসান হাবিব প্রমূখ।

গোয়ালন্দ রাইডার্সের এডমিন এসএম কলিন্স পার্থ জানান, তাদের সংগঠনের সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তারা ২০১৮ সালে অনলাইন ভিত্তিক এ সংগঠনটি গড়ে তোলেন। ১ম বছর মেহেরপুরের মুজিব নগর দিয়ে যাত্রা শুরু করি। এরপর  খুলনা, নাটোর ও এ বছর ঝিনাইদহ ট্যুরে যাচ্ছেন।

তিনি আরো জানান, শোভাযাত্রায় অংশগ্রহনকারী সকলে জুতা, গার্ড, হেলমেট পরিহিত রয়েছে। গন্তব্যস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

 গোয়ালন্দে নিরাপদ সড়কের দাবিতে ২৬০ কিলোমিটার মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশের সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১