শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে প্রৌঢ় গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • / 391

 জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া রাজবাড়ী সদর উপজেলার বরাট  ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে গফুর সরদার (৫৬) নামে এক প্রৌঢ় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। সে একই গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানা ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে গফুর সরদার ওই শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে না বলতে হুমকিও দেওয়া হয় শিশুটিকে। কয়েকদিন ধরে শিশুটির যৌনাঙ্গে ব্যথা শুরু হলে তার মাকে বিষয়টি জানায়। কিন্তু সামাজিক লাজলজ্জার ভয়ে তারা কাউকেই কিছু বলেনি। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে শিশুটিকে খাওয়ানো হয়েছিল। তারপরও ব্যথা না কমায় ফরিদপুর হাসপাতালে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সংশ্লিষ্ট থানাকে অবগত করতে বলেন। এরপর তারা রাজবাড়ী সদর থানার দ্বারস্থ হয়।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ভুক্তভোগী পরিবার থানায় আসার পর শনিবার বিকেলে মামলা নেওয়া হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত গফুরকে গ্রেপ্তার করেছে। রোববার তাকে আদালতে চালান করা হয়। ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারী পরীক্ষা করানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে প্রৌঢ় গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১