Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

ট্রেনে পা হারালেন কলা ব্যবসায়ী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • / 301

জনতার আদালত অনলাইন ॥ ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন কলা ব্যবসায়ী কেসমত আলী শেখ। শুক্রবার সকালে রাজবাড়ী শহরের ১ নং রেলগেট এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি রাজবাড়ী শহরের লক্ষীকোল এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে তিনি হাতে কলার খালি ঝুড়ি নিয়ে রাজবাড়ী রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ১ নং রেলগেট পার হয়ে প্লাটফর্মের দিকে  এগুতে থাকে। কেসমত আলী রেল লাইন ঘেঁষে হাঁটছিলেন। ট্রেনটি তাকে অতিক্রম করার সময় হাতে থাকা ঝুড়িটিতে ধাক্কা লাগে। এতে তার ডান পা ছিটকে ট্রেনের চাকার নীচে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনে পা হারালেন কলা ব্যবসায়ী

প্রকাশের সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১