Dhaka ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা? লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী ‌‘সবাই মারা গেছে, পরিবারের একজকেও বাঁচিয়ে রাখি নাই’

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / 400

জনতার আদালত অনলাইন ॥  সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বেলা ১১টায় শহরের প্রাণকেন্দ্র প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও রাজবাড়ী কণ্ঠের সম্পাদক খান মো. জহুরুল হক, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, দৈনিক কালেরকণ্ঠ ও একুশে টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, দৈনিক সংবাদের বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ দাস, নয়া দিগন্তের বালিয়াকান্দি প্রতিনিধি সোহেল রানা,  যায়যায়দিনের পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহমেদ।

বক্তারা নোয়াখালীতে সাংবাদিক মুজককির হত্যায় জড়িতদের গ্রেপ্তার, কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবির পাশাপাশি কার্টুনিস্ট কিশোরের উপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার নামে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১