শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / 468

জনতার আদালত অনলাইন ॥ তৃতীয় শ্রেণির ছাত্রী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে রোববার রাতে পাংশা থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত  বৃদ্ধকে সোমবার সকালে গ্রেপ্তার করেছে। তার বাড়ি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে একই গ্রামে।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিলো। ওই সময় তোফাজ্জেল মৃধা শিশুটিকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যৌন নির্যাতন করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। ঘটনা জানাজানি হলে বাড়ি থেকে পালিয়ে যান তোফাজ্জেল মৃধা।

স্থানীয় ইউপি মেম্বার সুজয় দত্ত জানান, ঘটনা শুনে শিশুটির বাড়িতে গিয়েছিলেন। শিশুটিকে দেখে মনে হয়েছে তার উপর নির্যাতন করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এসআই কামাল হোসেন জানান, সোমবার সকালে পাংশা উপজেলার পিপুলবাড়িয়া এলাকা থেকে অভিযুক্ত তোফাজ্জেল মৃধাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। নিপীড়নের শিকার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতে তার ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১