শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের ৪ বছরের কারাদণ্ডের শঙ্কা ‘আলী যাকেরের শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করি’ রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে রোনালদোর বিদায়ের দিনে রোনালদোকেই মনে করালেন পাকিস্তানের গাজী অভিনয়ের বাইরে সারিকার ভিন্ন জগৎ এনসিএলের শীর্ষস্থান খুলনারই, সিলেটের বিপক্ষে চট্টগ্রামের রোমাঞ্চকর জয় জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও তাহসিফ হত্যা মামলা: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী

কালুখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 534

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কালিবাড়ি নামক এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিরোদ প্রামানিক (৬৫) নামে এক  পথচারী নিহত হয়ছেন। তিনি একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়ি গ্রামের বাসিন্দা। এঘটনায় আরোহী সৌরভ আহত হয়েছে। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল নিরোদ প্রামানিককে ধাক্কা দিলে আরোহীসহ দুজনই রাস্তায় ছিটকে পড়ে যায়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিরোদ প্রামানিক মারা যান। চালক সৌরভকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১

প্রকাশের সময় : ০৮:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১