Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’ চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’ তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / 312

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে বৃহস্পতিবার রাতে বিয়াইকে হত্যার দায়ে অভিযুক্ত নীল কমল মন্ডলের লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। সে একই ইউনিয়নের পাশর্^বর্তী পারুলিয়া গ্রামের হারান চন্দ্র মন্ডলের ছেলে।

জানা গেছে, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নববনগ্রামের বাসিন্দা তার বিয়াই নির্মল কুমার মিত্রকে হত্যার অভিযোগে নীল কমরের বিরুদ্ধে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তারপর থেকে সে পলাতক ছিল।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, রাত আটটার দিকে খবর পেয়ে ঢোলজানি গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে নীল কমল মন্ডল ওরফে নীলের উদ্ধার করা হয়। তার লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তা থেকে ধারণা সে আত্মহত্যা করতে পারে। যতদূর জানা গেছে ফরিদপুরের মধুখালী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি সে। নিহতের লাশ শুক্রবার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মধুখালীর মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান হাসান আলী খান জানান, বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের নীল কমল মন্ডল ওরফে নীলে পরকীয়ার জেরে তার বিয়াই মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নববনগ্রামের নির্মল কুমার মিত্রকে হত্যা করেছে বলে শুনেছেন। বিষয়টি এলাকায় জানাজানির পর মধুখালী থানায় মামলা দায়ের হয়।

ফরিদপুরের মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, নীল কমল মন্ডল ওরফে নীলের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারী মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তার লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১