Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ বন্যা প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণে জোর দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেপ্তার, উদ্ধার বিদেশি অস্ত্র কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম, সোমবার শপথ

বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যায় গ্রেপ্তার ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 340

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি এলাকায় কিশোর ওমর আলীকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। বুধবার সকালে জঙ্গল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের সুশীল মন্ডলের ছেলে দিপক মন্ডল, গোপাল মন্ডল ওরফে লক্ষি ও নিখিল চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী। এছাড়া গ্রেপ্তারী পরোয়নাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) সুমন আদিত্য জানান, কিশোর ওমর আলী হত্যার ঘটনায় তার বাবা ওহেদ আলী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ সন্দিগ্ধ তিনজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে চালান করা হয়েছে। গত সোমবার সন্ধ্যার দিকে ঢোলজানি বাজারের পেছনে একটি ক্ষেত থেকে কিশোর ওমর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যায় গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৭:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১