শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • / 435

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌর এলাকার পাবলিক হেলথ নামক স্থানে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় মো. শরিফ মন্ডল নামে এক যুবক নিহত হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের খোরশেদ আলী মন্ডলের ছেলে। এঘটনায় কামরুল নামে আরও একজন আহত হয়েছে। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসাপাতালে চিকিৎসাধীন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত সাতটার দিকে খোরশেদ ও কামরুল মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পাবলিক হেলথ মোড় এলাকা অতিক্রম করার সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে দুজনেই আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কামরুলকে ভর্তি করা হয়। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়। মধ্যরাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশের সময় : ০৬:৩৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০