Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একনেকের সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, পাংশা দোয়া ও মিষ্টি বিতরণ কোটালীপাড়ায় শুরু হলো তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা কোরবানির পশুর চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসক নান্নুর হাম সংক্রমণে ভয়াবহ পরিস্থিতি, বিশ্বে রেকর্ডের তালিকায় বাংলাদেশ হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে কালীগঞ্জে মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা না ফেরার দেশে বীরাঙ্গনা টেপরী রাণী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

পেঁয়াজের ঝাঁজ বাড়ালো কে?

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • / 379

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনের ব্যাবধানে প্রতি কেজি দেশী পেঁয়াজের বাজার দর বেড়েছে ২৫ টাকা। বর্তমানে প্রতি কেজি দেশী পেঁয়াজের বাজার দর বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। চলতি সপ্তাহের শুরুতে প্রতি কেজি দেশী পেঁয়াজ যেখানে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে সেখানে মাত্র ৩ দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০ টাকা থেকে ২৫ টাকা বেড়ে ৬০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এদিকে বাজারে প্রায় সব পেঁয়াজ ব্যাবসায়ীদের দোকানে পচাঁ পেয়াজ বিক্রি করতেও দেখা গেছে। সেখানে প্রতি কেজি পচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজিতে।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বড় বাজারে গীয়ে দেখা যায় পেঁয়াজের বাজার দর মণ প্রতি ৯০০ টাকা থেকে ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর প্রতি কেজি পেঁয়াজের বাজার দর ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ২৪০০টাকায়। গত ৩ থেকে ৪ দিন আগেও প্রতি মণ দেশী পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০০ শত টাকায়।

ক্রেতারা বলেন ,গত ৩ থেকে চারদিন আগেও প্রতি কেজি দেশী পেঁয়াজ ৩৫ টাকা কেজিতে তারা কিনেছেন। কিন্তু রাজবাড়ীর বাজার গুলোতে বিক্রেতারা পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছেন। এ সপ্তাহের শুরু থেকেই প্রতি কেজি পেয়াজ ব্যবসায়ীরা বাড়িয়ে ৬০ টাকা কেজিতে বিক্রি করছেন। এতে পেঁয়াজ সহ এমনিতেই সব ধরনের দব্য মূল্যের বাজার চড়া দামে বিক্রি হওয়ায় ক্রেতারা পরছেন বিপাকে। তার পর আবার পেঁয়াজের বাজার দর বৃদ্ধিতে তারা আরো বেশি সমস্যায় পরেছেন। বাজার দর নিয়ন্ত্রনে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন তারা।

পেঁয়াজ ব্যাবসায়ীরা বলেন, গত কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার দর প্রচন্ড পরিমানে বেড়েছে। সপ্তাহের শুরুতে যেখানে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে সেখানে আজ ৩/৪ দিনের ব্যবধানে পেঁয়াজের বাজার দর কেজিতে ২৫ টাকা বেড়েছে। কয়েকদিন ধরে প্রতি কেজি দেশী পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের বাজার দর বাড়ার কারন হিসেবে ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আমদানী করা পেঁয়াজ না আসার কারনে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে  গত বছর পেয়াজের বাজার দও অত্যাধিক বেশি থাকায় এবছর পেঁয়াজ চাষিরা অধিক লাভের আশায় তাদের ঘরে পেঁয়াজ মজুদ করার কারনে পেঁয়াজের বাজার বৃদ্ধি পেয়েছে। এবং অতি বৃষ্টির কারনে ব্যবসায়ী সহ চাষিদের ঘরে মজুদ রাখা পেঁয়াজ পঁেচ নষ্ট হচ্ছে।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, পেঁয়াজের বাজার দর যদি বেশি থাকে তা নিয়ন্ত্রনে আনতে বাজারে মনিটরিং করবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট এবং পেঁয়াজের বাজার দর কি কারনে বেড়েছে এবং অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করা হলে তা নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের সাথে কথা বলবেন। প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেঁয়াজের ঝাঁজ বাড়ালো কে?

প্রকাশের সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০