Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার জমি দখল করে নতুন মসজিদ নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মোকি শহরে দুর্দান্ত লড়াই শেষে শক্তিশালী জাপানের বিপক্ষে থামতে হলো বাংলাদেশের মেয়েদের। এই ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত তারা।

নারী অ-২০ বিশ্বকাপে এশিয়া থেকে চারটি দল খেলার কথা। সেই অনুযায়ী সেমিফাইনালিস্ট চার দলই বিশ্বকাপে খেলবে। তবে স্বাগতিক দেশ সরাসরি যোগ্যতা অর্জন করে। পরবর্তী বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে তখন যুব এশিয়া কাপের পঞ্চম স্থান অর্জনকারী দলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকবে বলে মনে করছেন বাংলাদেশ হকি দলের পাকিস্তানি কোচ আরিফ আলী।

আগামী পরশু দিন বাংলাদেশের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ কোরিয়া কিংবা মালয়েশিয়া।

জাপান নারী হকিতে বেশ শক্তিশালী দল। এই দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম কোয়ার্টার গোলশূন্য ড্র রেখেছিল। দ্বিতীয় কোয়ার্টারে এক গোলের লিড পায় জাপান। তৃতীয় কোয়ার্টারেও স্কোরলাইন ১-০ ছিল। শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরেক গোল হজম করে।

আগামীকাল বাংলাদেশ পুরুষ অ-২০ দল জাপানের বিপক্ষে নামবে। কাল জাপানকে হারাতে পারলে আবারও যুব হকির বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। কালকের ম্যাচ হেরে গেলে সপ্তম স্থান নির্ধারণের জন্য লড়তে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের

প্রকাশের সময় : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬