Dhaka ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 57

নওগাঁ জেলা শহরে উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আবুবকর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ ছাড়া নওগাঁ মিল মালিক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, উত্তরবঙ্গের প্রথম হিসেবে নওগাঁ জেলা শহরে এআই-সংযুক্ত সার্ভিলেন্স প্রযুক্তি স্থাপন করা হয়েছে। জেলা শহরকে নিরাপদ রাখতে শুধু পুলিশ ও প্রযুক্তির ওপর নির্ভর করলে হবে না। এ কাজে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকেও সহযোগিতা করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের আগে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এআই-ভিত্তিক সার্ভিলেন্স প্রযুক্তির মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপরাধ চিহ্নিত করে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

নিরাপদ বাংলাদেশ গড়তে তিনি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬