Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাব উদ্বোধন মধুখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩ নওগাঁর পোরসায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ভাই গ্রেপ্তার ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা ভিজিটর ভিসায় বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

নওগাঁয় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:৩৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 102

নওগাঁর মান্দায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত সারওয়ার জাহান উজ্জল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত উজ্জল মান্দা উপজেলার চকভালাই গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগ্রামে একটি বসতবাড়ি কেনেন উজ্জল। বাড়ি কেনার পর থেকেই স্থানীয় রাজু মেম্বারের নেতৃত্বে একটি চক্র তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মার্চ দুপুরে রাজু মেম্বারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল উজ্জলকে তুলে নিয়ে যায়।

পরে তাঁকে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে উজ্জলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত রাজু মেম্বারসহ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬