মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনার সম্ভাব্য স্থান একাধিক ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী আজকের ই-পেপার (১৭ নভেম্বর) মেসিকে আর্জেন্টিনার কোচ হওয়ার আমন্ত্রণ স্কালোনির, দলে ফিরছেন এমি মার্তিনেজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ‘বাংলাদেশ যখনই বিপদে পড়বে, আমি সামাল দিতে চাই’ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতারণা মামলায় বিদিশার জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 104

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার আদালত এ আদেশ দেন। এর আগে গত ২৫ আগস্ট রাতে ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁ থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।

মামলার বাদী পল্লবীর ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন। অভিযোগ অনুযায়ী, বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৭৫ লাখ টাকা নেওয়া হলেও পরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। টাকা ফেরতের জন্য দেওয়া চেকও হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতারণা মামলায় বিদিশার জামিন নামঞ্জুর

প্রকাশের সময় : ১২:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬