Dhaka ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১২:৩৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 84

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শেফালী রানী (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মান্দা উপজেলার ১০ নম্বর নুরুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ ঋষিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. রবিউল ইসলাম, এএসআই মো. শাহিনুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, দক্ষিণ নুরুল্লাবাদ ঋষিপাড়া গ্রামের মৃত নয়ন কুমারের স্ত্রী শেফালী রানীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ঘরের চাতালের ওপর রাখা অবস্থায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়। পরে তা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় আটক শেফালী রানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক

প্রকাশের সময় : ১২:৩৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬