Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৭:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 120

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন এস এম রেজাউল করিম। গত ১৬ আগস্ট তিনি কালুখালী ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এস এম রেজাউল করিম ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। কালুখালীতে যোগদানের আগে তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে নবাগত ইউএনও সরকারি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

এস এম রেজাউল করিম বলেন, ‘সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান

প্রকাশের সময় : ০৭:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬