কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র্যালি
- প্রকাশের সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 65
জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ। এছাড়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, নিরাপদ ও পুষ্টিকর মাছের উৎপাদন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে আয়োজিত এ র্যালির মূল লক্ষ্য।






















