Dhaka ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

ডারউইনে বাংলাদেশের বড় লিড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 21

অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ পারফরম্যান্স করে চলেছে বাংলাদেশ। প্রথমে বল হাতে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দুর্দান্ত খেলছে টাইগাররা। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন চা বিরতিতে ৮৮ রানের লিড নিয়ে গেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিন চা বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮৬ রান। ফলে অস্ট্রেলিয়ার চেয়ে ৮৮ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

চা বিরতির আগের সেশনে ২৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১০৫ রান যোগ করেছে বাংলাদেশ। এই সেশনেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ৭৯ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ২৬ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

দিনের খেলা ১ উইকেটে ৯৬ রান নিয়ে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনে আরও ৮৫ রান যোগ করে দল। এ সময় ৪৯ রান করে আউট হন মুমিনুল হক।

লাঞ্চের পর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করেন তানজিদ হাসান। দুজন মিলে ৯৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার স্কোর ছাড়িয়ে যেতে সাহায্য করেন।

১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত ১৯৭ বলে ৮টি চার ও একটি ছক্কায় ১০১ রান করে আউট হন এই ওপেনার।

তানজিদের বিদায়ের পরও ব্যাট হাতে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ। শান্ত ও মুশফিকের ব্যাটে ভর করে ডারউইন টেস্টে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডারউইনে বাংলাদেশের বড় লিড

প্রকাশের সময় : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬