Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১১:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 72

ঝিনাইদহের মনোরম জোহান ড্রীম ভ্যালি পার্কে কালো-সাদা ৬৪ ঘরের বোর্ডে বুদ্ধিমত্তা, কৌশল ও দূরদর্শী পরিকল্পনার উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মাইন্ড জিনিয়াস চেস একাডেমি আন্তর্জাতিক র‌্যাপিড দাবা টুর্নামেন্ট’।

ঝিনাইদহ দাবা উন্নয়ন সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় রোববার অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হুনায়েফ জাহান রাবিদ। অন্যদিকে বিভাগীয় পর্যায়ের বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ক্যান্ডিডেট মাস্টার (সিএম) আবজিদ রহমান।

টুর্নামেন্টে খুলনা, ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার ৭৭ জন ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে রাজা, মন্ত্রী ও ঘোড়ার কৌশলী চালে প্রতিযোগীদের মধ্যে ছিল তীব্র উত্তেজনা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে নৈপুণ্য প্রদর্শনকারী ২৬ জন দাবাড়ুকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী ৭৭ জন ক্ষুদে দাবাড়ুর প্রত্যেকের হাতে ট্রফি, টি-শার্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাজিদুল হক নয়ন, গোল্ডেন এগ্রোভেটের জাহিদ হাসান, লাইফওয়ে ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, টুর্নামেন্ট অর্গানাইজার ও ঝিনাইদহ দাবা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কুড়োন এবং গ্লোরি এগ্রোপেস্টের নির্বাহী পরিচালক আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোবাইল ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের দূরে রেখে মননশীল চিন্তার মানুষ হিসেবে গড়ে তুলতে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার তৈরির লক্ষ্যে এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ

প্রকাশের সময় : ১১:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬