Dhaka ১১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

কাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 15

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানান, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে।

এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এদিকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ফল প্রকাশের পর অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে এবং এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬