সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পলায়নের পরও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিটকে গেলেন ইয়ামাল ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত পশ্চিমবঙ্গে গরু জবাই করতে দেব না: শুভেন্দু অধিকারী দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও পাঠান কম্পিউটারে নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

ছাত্রশক্তির মোহাম্মদপুর থানার আহ্বায়ক হলেন জবি শিক্ষার্থী সোহান

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 166

জাতীয় ছাত্রশক্তির মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস হোসেন সোহান।

গত ২৯ জুন সংগঠনের ঢাকা মহানগর উত্তর ছাত্রশক্তির আহ্বায়ক আশিকুজ্জামান মোল্লা এবং সদস্য সচিব মো. মুহতাসিম ফুয়াদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনিযুক্ত আহ্বায়ক সোহান বলেন, “আমি জাতীয় ছাত্রশক্তির আদর্শ ধারণ করে ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করতে চাই। একটি ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল ছাত্রসমাজ গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকার মানুষের অবদান গুরুত্বপূর্ণ ছিল। তাঁর ভাষ্য, এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

এ ছাড়া কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং নিরাপদ মোহাম্মদপুর গঠনে জাতীয় ছাত্রশক্তির মোহাম্মদপুর থানা শাখা কাজ করবে বলেও তিনি জানান। তাঁর আশা, সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রশক্তির মোহাম্মদপুর থানার আহ্বায়ক হলেন জবি শিক্ষার্থী সোহান

প্রকাশের সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬