Dhaka ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিএনজি ফিলিং স্টেশন মালিকদের লাগাতার ধর্মঘট প্রত্যাহার টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নূরুল ইসলাম দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী অজ্ঞাত নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হুমকি, থানায় জিডি পুলিশ সেজে ট্রেনে যাত্রীকে জরিমানা, টাকা না পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 85

ভিয়েতনামে বিধি-বহির্ভূতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরিমানা পরিশোধ করে বৈধ প্রক্রিয়ায় দেশে ফেরার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৩১ জুলাই) দূতাবাসের এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিজ উদ্যোগে নিকটস্থ পুলিশ স্টেশন বা ইমিগ্রেশন অফিসে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপোর্ট করার পর ভিয়েতনামের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্ধারিত জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি পত্র প্রদান করবে। ওই পত্রে উল্লেখিত ব্যাংক হিসাবে জরিমানার অর্থ জমা দিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ইস্যু করা এক্সিট পাস সংগ্রহের পর নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফেরা যাবে।

দূতাবাস আরও জানিয়েছে, এ বিষয়ে কোনো মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশি বা ভিয়েতনামের কোনো ব্যক্তি কিংবা দালালের মাধ্যমে যোগাযোগ বা অর্থ লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি বাংলাদেশে পাঠানোর আশ্বাস দিয়ে, এমনকি দূতাবাসের নাম ব্যবহার করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস স্পষ্ট করেছে, পাসপোর্ট না থাকলে কেবল প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ইস্যু করাই তাদের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি ফি ১০ মার্কিন ডলার হলেও আর্থিক অবস্থা বিবেচনায় অনেক সময় তা মওকুফ করা হয়। এছাড়া জরিমানার অর্থ সরাসরি ভিয়েতনাম সরকারের কোষাগারে জমা দিতে হয়।

কোনো ধরনের প্রতারণার তথ্য বা অভিযোগ থাকলে উপযুক্ত প্রমাণসহ দূতাবাসের ই-মেইল mission.hanoi@mofa.gov.bd-এ পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা

প্রকাশের সময় : ০৮:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬